• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

দেশে-বিদেশে মহান মে দিবস’২৬ পালিত

দেশে-বিদেশে মহান মে দিবস’২৬ পালিত

  আন্দোলন প্রতিবেদন  

বৃহঃস্পতিবার, ২৫ জুন ২০২৬  |  অনলাইন সংস্করণ

বিপ্লবী শ্রমিক আন্দোলন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে।  ঢাকার কামরাঙ্গীচর খোলামোড়া ঘাট; মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মে দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন, লাল পতাকা সজ্জিত মিছিল করা হয়। “গণশিল্পীর গানের দল” বিপ্লবী গান পরিবেশন করে। ঢাকার আশুলিয়ার  পলাশবাড়ী এবং নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজবাড়ী, রাজশাহী জেলায় মে দিবস উপলক্ষে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।  মে-দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নয়াগণতান্ত্রিক গণমোর্চা একটি লিফলেট এবং বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন একটি পোস্টার প্রকাশ করে যা সারাদেশে প্রচার করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক ও শ্রমজীবী জনগণ মহান মে দিবস ’২৬ উদযাপন করেন। ফ্রান্সের নঁতে শহরে দশ হাজারেরও বেশি শ্রমিক বিক্ষোভ-সমাবেশ করেন। সমাবেশে পুলিশ বাহিনী হামলা চালিয়ে অনেক শ্রমিককে আহত করে। ফ্রান্সের ৩২০টিরও বেশি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। কানাডার মন্ট্রিয়লে মে দিবসের মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জনকে গ্রেফতার করে। ইতালির তুরিনে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ কেন্দ্র “আস্কাতুনাচ্” (স্বাধীনতা)-তে শ্রমিক বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের প্রতিহত করতে সংঘর্ষে লিপ্ত হয়। জার্মানির বার্লিনে “রিভলিউশনারি মে ডে ডেমনস্ট্রেশন”-এর কর্মসূচিতে ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে পুলিশ ৮৭ জনকে গ্রেফতার করে। একই দিনে জার্মানি জুড়ে ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে ১ লাখেরও বেশি মানুষ মে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তুরস্কের ইস্তাম্বুলে মে দিবসের কর্মসূচিতে মিছিল চলাকালে বামপন্থিদের সাথে পুলিশের সংঘর্ষ  হয় এবং দেড় শতাধিক জনকে আটক করে পুলিশ।  ফিলিপাইনের ম্যানিলায় মে দিবসে বিক্ষোভ মিছিল হয়। তারা মজুরি সহ বিভিন্ন দাবিতে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এছাড়াও কিউবা, স্পেনসহ বিভিন্ন দেশে মহান মে দিবস পালিত হয়।

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র